মেহেরপুর নিউজ:
মেহেরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আব্দুল করিম প্রমূখ।পরে শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত গরুর দুধ তুলে দেওয়া হয়।