মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমন, জেলা যুব উন্নয়নের দপ্তরের উপর পরিচালক ফিরোজ আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সিরাজুম মনির সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।