মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। পরে জেলা প্রশাসক উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন। এ সময় মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম প্রমুখ ও উপস্থিত ছিলেন।