গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে কৃষকলীগের উদ্যােগে সরকারের উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সােমবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কল্যাণপুর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ইমদাদুল হক বাসি।
বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক তন্মায়নুল হুদা বিশ্বাস, কাউছার আলী মেম্বার।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিনারুল ইসলাম, খেদের আলী,সাফাতুল্লাহ,,আব্দুল হালিম। ছাত্রলীগ নেতা সাঈফ হােসেন, জুয়েল রানা,সজিব,রাইহান প্রমুখ।