মেহেরপুর নিউজ:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের উদ্যোগে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যেউৎসহ অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ উৎসহ অনুদান বিতরণ করা হয়। মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান। অনুষ্ঠানের মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।