মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশ ও টাউন পুলিশ ফাঁড়ির পুলিশের মাদক বিরোধী অভিযানে দেলোয়ার হোসেন (৩২) ও হারুনুর রশিদ (৪০) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার মধ্যরাতে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। আটক দেলোয়ার হোসেন চট্টগ্রাম দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে এবং হারুনুর রশিদ একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশ ও টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা মেহেরপুর পুরাতন বাস স্ট্যান্ড ফিন টাওয়ারের সামনে পূর্বাশা পরিবহন কোচে অভিযান চালান।
এসময় দেলোয়ার হোসেন ও হারুনুর রশিদকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।