মেহেরপুর নিউজ:
আলোচনা সভা, রালী, দোয়া অনুষ্ঠান এবং প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার মেহেরপুর জেলা আনসার ভিডিপি কার্যালয়ে দিনব্যাপী শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ শ্রেণিকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোছাঃ নাসরিন আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ ফেরদৌসী বানু।এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ করা হয়।
পরে মেহেরপুর আনসার ক্যাম্প জামে মসজিদে শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষ্যে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার শান্তি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বাদ যোহর মোনাজাত অনুষ্ঠিত হয়।এর আগে শেখ রাসেলের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সকালে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত সহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ ও র্যালি শেষে বিভিন্ন পদবির সদস্য-সদস্যাদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।