গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বিশ্ব হাত ধােয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলােচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুরাইয়া ইয়াসমিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,গাংনী থানার এসআই জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আব্দুল আল মাসুম,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, এনজিও কর্মী জামাল আহমেদ,সাংবাদিক সাহাজুল সাজু প্রমুখ।