মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের জিনিয়াস ল্যাবরেটরিতে দিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়।
মেহেররপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করেন।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধাক্ষ শামসুর রহমান টুটুল। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।