মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর রংধনু বন্ধু পরিষদের উদ্যোগে শ্যামপুর -শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে শ্যামপুর -শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আব্দুল ওহাব মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর্নেল আব্দুল ওহাবের সহধর্মিনী হাসিনা বিলকিস, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, প্রফেসর আব্দুল মজিদ, নুরুল আহমেদ শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ ও উপস্থিত ছিলেন।