মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে নৌকার পক্ষে প্রচারনা, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে পথসভা,নৌকার প্রচারণা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ গঠনে শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম,বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার, ইউপি সদস্য কুতুবউদ্দিন প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম শ্যামপুর গ্রামে গণসংযোগ করেন।