মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর রংধনু বন্ধু পরিষদের উদ্যোগে শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে শ্যামপুর- শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল(অবঃ) ডাঃ প্রফেসর আব্দুল ওহাব।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল(অবঃ) ডাঃ প্রফেসর আব্দুল ওহাবের সহধর্মিনী হাসিনা বিলকিচ, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, নুরুল আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল মজিদ, শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, বর্তমানে ইউপি সদস্য সাইদুর রহমান, নয়ন হাবিব, শিক্ষক আব্দুর রকিব,সৈয়দ আলী বিশ্বাস, সানজিদা আখতার, জেরিন ফারিহা জুই প্রমুখ।পরে শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।