মেহেরপুর নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইয়ারুল ইসলামের নেতৃত্বের শুভেচ্ছা মিছিলটি মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর পৌরগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইয়ারুল ইসলাম,শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম,বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, যুবলীগ নেতা আখতার হোসেন, জসিউর রহমান বকুল, শোভন সরকার প্রমুখ।