মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট আব্দুস সালাম এর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, নির্বাহী সদস্য অ্যাভোকেট একেএম শফিকুল আলম, যুবনেতা খন্দকার শামসুজোহা সোহাগ প্রমূখ।
আলোচনা সভার শুরুতেই সেখানে শোক প্রস্তাব করা হয়। এবং সদস্যদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে সেখানে দেওয়া অনুষ্ঠিত হয়।