গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জােড়পুকুরিয়া গ্রামে ফুটবল খেলতে গিয়ে সপ্নীল হােসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। কলেজ ছাত্র সপ্নীল জােড়পুকুরিয়া গ্রামের কাউছার আলীর ছেলে। এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সপ্নীল এদিন বিকেলে বন্ধুদের সাথে গ্রামের একটি মাঠে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে ফুটবলের আঘাতে সে মাঠে লুটিয়ে পড়ে গুরুতর ভাবে অসুস্থ হয়। এসময় খেলার সাথীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। খেলার সময় তার দম লাগার কারণে, সেই সাথে বলার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।