মেহেরপুর নিউজ:
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কুষ্টিয়া শাখার উদ্যোগে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রোমান,মিরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।