মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে আবদুল লতিফ মিয়া যোগদান করেছেন।মঙ্গলবার দুপুরের দিকে আবদুল লতিফ মিয়া অধ্যক্ষ হিসেবে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ যোগদান করেন। এ সময়ের নবাগত অধ্যক্ষ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর সৈয়দ ফরিদ আহমেদ, মুক্তার হোসেনে,মৌসুমী ঢালী, শরিফুল ইসলাম উপস্থিত থেকে নবাগত অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়াকে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যদের মধ্যে ইন্সট্রাক্টর মনিরুল ইসলাম, অনিতা কোহিনুর, নিবাস চন্দ্র দাস, মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আবদুল লতিফ মিয়া এর আগে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।