মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের হোটেল বাজারে অল আইটেম শপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে অল আইটেম শপের উদ্বোধন করা হয।
মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত অল আইটেম শপের উদ্বোধন করেন। এসময় সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাসেম আলী, জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।