মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলের দিকে মুজিবনগর অফিসার্স ক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাতের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন,, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহির রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুন কোবীর, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, বিআরডিবি কর্মকর্তা কাওসার আলী প্রমুখ। পরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।