মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদম আলী, শালিকা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, কাঠালপোতা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও বর্শিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদম আলী, শালিকা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব,কাঠালপোতা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও বর্শিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন,রঘুনাথপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ইয়াসনবী, মোঃ মকলেচুর রহমান, মোছাঃ সুরাইয়া পারভীন, মোঃ ইকবাল হোসেন প্রমুখ। পরে বিদায়ী প্রধান শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।