মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তন সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মেহেরপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া, উপজেলা ভাইসচেয়ারম্যান আবুল হাশেম,আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিন,সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।