মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহাম্মেদ (চুন্নু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন।
এসময় আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত, কৃষক লীগ সভাপতি মোঃ মহাবুল হক, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিনারুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ আসাদুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আলম টুটুল।
এছাড়াও সকাল ৭ টার দিকে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুজ্জামান । পরে সকাল ৮ টার দিকে অত্র বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও কর্মচারীগন বিজয় র্যালী বের করেন। র্যালীটি আমঝুপির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুজ্জামান ছাত্রীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় রাখেন সহকারী শিক্ষক মোঃ আবুল হাসান, মোঃ বছির আহম্মেদ, মোঃ রাফিউল ইসলাম, মোঃ আসাদুল হক, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফারাহ হোসেন লিটন, মোঃ আলহাজ্ব হোসেন, মোছাঃ সাহেদা বানু, মোছাঃ নার্গিস চৌধুরী, মোছাঃ শাহানাজ খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল সাড়ে ৬ টার দিকে আমঝুপি বি,এ,ডি,সিতে জাতীয় পতাকা উত্তলন করেন ডাল ও তৈল প্রকৃয়াজাত করন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান , মোঃ এনামুল হক (ডাল ও তৈল উৎপাদন খামার), ডাল ও তৈল বীজ কঃ জোনের সিনিয়র সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন, ডাল ও তৈল উৎপাদন খামারের উপসহঃ পরিচালক মোঃ আবু তাহের সরদার, উপসহঃ পরিচালক মোঃ আনিচুর রহমান, মোঃ কাওসার আলী ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সকাল ৭ টার দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে পতাকা উত্তলন করেন প্রধান শিক্ষক মোঃ আহাম্মদ আলী, সহাকালী প্রধান শিক্ষক জনাব মোঃ কামরুজ্জদোজা পরাগ।