গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চিৎলা বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সিনিয়র নেতা হারুন-অর-রশীদ।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ-এর সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম স্বপন,গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফি কামাল পলাশ,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রভাষক সালাউদ্দীন, গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন-অর রশীদ, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি,কৃষকলীগ নেতা মনিরুল ইসলাম, আব্দুল হান্নান, মােজাম্মেল হক মেম্বর,আবুল বাসার মেম্বর,কৃষকলীগ নেতা জিনারুল ইসলাম, আব্দুস সাত্তার,স্বাধীন আলী,যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।
সভার শুরুতে কৃষকলীগের নেতাকর্মীরা স্বতন্ত্রী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেনকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী মাঠে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন।