মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক মেহেরপুর আনসার-ভিডিপি’র অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ ২য় ধাপ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ ক্লাসরুমে এর সমাপনী অনুষ্ঠিত হয়। ৩ দিন মেয়াদি এ প্রশিক্ষণ ১৯ ডিসেম্বর শুরু হয়েছিল। আনসার-ভিডিপি’র ৬৫ জন অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এতে অংশগ্রহণ করেন।
পিসি, এপিসি হিসেবে ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হওয়ার পূর্ব প্রস্তুতি স্বরুপ এ প্রশিক্ষণের আয়োজন। জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। অন্যান্যের মধ্যে মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম ও বিভাগীয় প্রশিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।