মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে যতারপুর ক্রিকেট লীগ-২০২৪(সিজন ৩) এর খেলায় যুগিন্দা ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকেলে যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত খেলায় যুগিন্দা ক্রিকেট একাদশ ৫ উইকেটের বড় ব্যবধানে কলাবাড়ি(রামনগর)কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কলাবাড়ি ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে বিপুল সর্বোচ্চ ৩৩ রান করে। যুগিন্দা ক্রিকেট টিমের পক্ষে শাওন ২টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নামে যুগিন্দা ক্রিকেট একাদশ ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আজমাইন ৪৯, রাশিদল ৩৯ রান করেন।বিপুল কলাবাড়িরপক্ষে ২ টি উইকেট লাভ করেন। খেলায় আজমাইন ম্যান অব দ্যা ম্যাচ এবং রাশিদুল গেম চেঞ্জারের পুরস্কার লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। আহসান হাবিব লাল্টু এবং লাবিব হাসান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।