মেহেরপুর নিউজ:
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা-উল জান্নাহ”র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাগণ। বুধবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা-উল জান্নাহ”র অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা-উল জান্নাহ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
মেহেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতের সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী, পিয়ার আলী, নায়েব আলী, লিয়াকত আলী, বদরুল আলম, আব্দুল আজিজ, আরজ আলী, শাহাবুদ্দিন, আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা-উল জান্নাহকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।