মেহেরপুর নিউজ:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সিরাজুম মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড সুপার ভাইজার তাওহীদ,ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার আব্দুল হামিদ প্রমূখ।