মেহেরপুর নিউজ:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য আবুল হাসনাত দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন ফৌজিয়া আফরোজ তুলি, আসাদুল ইসলাম, সুলতানা রাজিয়া টনি, এম সাইদুর রহমান, নৃত্য পরিবেশন করেন সেঁজুতি, প্রিয়ন্তী, ফারিয়া, পিহু, ঐশী, ততি,মোনালি, জয়া, মুগ্ধ, তিশা, অনন্যা, হিপু, বাক্য, জ্যোতি স্পর্শ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক,(বিপিএম,পিপিএম বার),স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন রুমন,সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকাইল হোসেন, সাজিদুর রহমান, আবীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সভাপতি নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।