মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শনিবার মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম হোসেন,
সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ সাইদুর রহমান বাবু,
সহকারী কোষাধ্যক্ষ চাঁদনী খাতুন,
চিকিৎসা বিষয়ক সম্পাদক জাহিদ,
টেকনিশিয়ান বৃষ্টি মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ মিয়া , সমাজ সেবা বিষয়ক সম্পাদক আলমগীর,উপ উন্নয়ন বিষয়ক সম্পাদক লালচাঁদ মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাইল উপস্থিত উপস্থিত থেকে রক্তের গ্রুপ নির্ণয় করেন। সকাল থেকে শুরু করে ১৮০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে সংগঠনে বিশেষ অবদান রাখাই সংগঠনের পক্ষ থেকে কয়েকজনকে পুরস্কৃত করা হয়।