মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর ক্রিকেট লীগে মেহেরপুর-১ নং ওয়ার্ড জয়লাভ করেছে।
বৃহস্পতিবার কোমরপুর মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর-১ নাম্বার ওয়ার্ড ৬১ রানে যতারপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর-১ নাম্বার ওয়ার্ড ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিবলু ৫২ রান করেন।
জবাবে খেলতে নেমে যতারপুর ক্রিকেট একাদশ ১২ ওভারে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুবায়ের ২৬ রান করে।বিজয়ী দলের নাদিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।