সাহাজুল সাজু :
মেহেরপুর-২ (গাংনী) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা অডিটােরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
এসময় বক্তব্য রাখেন গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।