মেহেরপুর নিউজঃ
হার পাওয়ার শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর জেলার নারী প্রশিক্ষনারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর অডিটোরিয়ামে প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন।
ডাক,টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোস্তফা কামাল, জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, প্রশিক্ষণার্থী সেলিনা খাতুন, রেশমি খাতুন, তন্নী রানী প্রমূখ। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মেহেরপুরসহ বিভিন্ন জেলার ৫৫৫ জনের মধ্যে ল্যাপটপ প্রদান করা হয়।