মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে
মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম’র সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অন্যদের মধ্যে
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, ডিবি’র ওসি সাইফুল ইসলামসহ সকল ক্যাম্পের আইসি’সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।