মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর নিউজ ও আদ দুহা ইসলামিক ইনস্টিটিউটের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নূরানী মাদ্রাসা মিলনায়াতনে পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রমজানে কুরআন তেলোওয়াত ও খতম, এ বিষয়ে আলোচনা করেন মেহেরপুর পৌর ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা হাসানুল ইসলাম। এতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেহেরপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মোহাম্মদ নাইমুল ইসলাম।গজল পরিবেশন করেন একই মাদ্রাসার ছাত্র হুজাইফা।