মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষা র্যালী আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে এ শিক্ষা র্যালী বের করা হয়। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্য এ শিক্ষা র্যালী অনুষ্ঠিত হয়। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেস আলীর নেতৃত্বে শিক্ষা র্যালীটি খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে খোকসা গ্রামের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।