মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা হিসেবে মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়নের ১ হাজার ৬৭২ জন অসহায় মানুষকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে।
রবিবার সকালে বাড়াদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণের উদ্বোধন করা হয়। বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম উপস্থিত থেকে চাল বিতরণ উদ্বোধন করেন। বাড়াদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার ৬৭২ জনকে ১০ কেজি করে চাউল প্রদান করা হবে।