মেহেরপুর নিউজ:
হিন্দু বৌদ্ধ ক্রিস্টিয়ান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশগুপ্তের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি মামলা প্রত্যাহার সহ, সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং আজও চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার আহবায়ক মাধব চন্দ্র ভাস্করের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বাবু গুরুদাস হালদার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. অশোকচন্দ্র বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সুব্রত সাহা বাপ্পা প্রমূখ ।