মেহেরপুর নিউজ:
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর জেলা শিশু একাডেমীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন করা হয়।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, তথ্য অফিসার আব্দুল আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, ইন্সপেক্টর বজলুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহসিন তাসমীম অহনা,শেখ মোহাম্মদ তোয়াস,পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমীর শিশুরা সংগীত, নিত্য পরিবেশন করেন। এর আগে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন।