গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ রেখা খাতুন (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১২)। শুক্রবার রাতে গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রেখা সাহেবনগর গ্রামের শীর্ষ সন্ত্রাসী লাল্টু কানার স্ত্রী বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেখা খাতুনের বাড়ি থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।