মেহেরপুর নিউজ:
এবার ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোশারফ হোসেন নামের (৬৪)এক বৃদ্ধর। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ এবং বামনপাড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের আলামিন হোসেন এর ছেলে।
জানাগেছে ঘটনার সময় মোশারফ হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে আমদহ এবং বামন পাড়ার মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় একই দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেল চালক মোশারফ হোসেনকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাক্টর চালক বামনপাড়া গ্রামের মতি ট্রাক্টর নিয়ে দ্রুত পালিয়ে যায়।