মেহেরপুর নিউজঃ
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার খোকস গ্রামে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে খোকস গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।