মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে হেরিংবোন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তাজউদ্দীন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হোসেন, সদর উপজেলা আমীর সোহেল রানা, উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হেরিংবোন রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে সুবিধা সৃষ্টি হবে। দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার আশাবাদও ব্যক্ত করা হয়।