মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ তাদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ ও ধৈর্যের সঙ্গে সকলের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও যথাযথ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহমেদ উপস্থিত ছিলেন।