মেহেরপুর নিউজ:
মেহেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর, মেহেরপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পূর্ব পরিচালক এস. এম. ওবায়দুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক মানসিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং আইন মেনে চলার সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।