মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, পিপি নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট আল-আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাহীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুলন নেসা নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অনলাইন জুয়া, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।