মেহেরপুর নিউজঃ
মানবিক সহায়তার অংশ হিসেবে মেহেরপুরে এক হিন্দু ধর্মাবলম্বী বৃদ্ধ মহিলাকে হুইলচেয়ার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মেহেরপুর জেলা শাখা।
হুইলচেয়ারটি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মাহবুব-উল আলম। এ সময় মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানা ডলার উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই হুইলচেয়ার প্রদান করা হয়েছে।