মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সদর উপজেলা পর্যায়ের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে সেমিফাইনালে উঠেছে বুড়িপোতা ইউনিয়ন।
সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুড়িপোতা ইউনিয়ন ১-০ গোলে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে বদলি খেলোয়াড় সোলায়মান জয়সূচক গোলটি করেন। ডি-বক্সের বাইরে থেকে শামীমের নেওয়া কিক আনমার্ক অবস্থানে থাকা সোলায়মানের কাছে পৌঁছালে তিনি সরাসরি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। তার করা একমাত্র গোলেই বুড়িপোতা ইউনিয়ন মূল্যবান জয় তুলে নিয়ে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।
পুরো ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত সোলায়মানের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।