মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরােধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গাংনী উপজেলা প্রশাসন ও বামন্দী ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনােযার হােসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এ সময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ বাচ্চু, যুবদল নেতা সম্রাট বিশ্বাস, বামন্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।