মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার পানি সম্পদের উন্নয়ন, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়।