মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে কবরস্থান কমিটি গঠন ও পরিচালনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গোভীপুর গ্রামে অনুষ্ঠিত এ সভায় বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা আকসেদ আলী, সাবেক ইউপি সদস্য সফের আলী, মুকুল মণ্ডল এবং সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা কবরস্থানের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং একটি কার্যকর কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় এ বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরা হয়।